বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয়

বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয়

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে লিগের অঘোষিত ফাইনালে ২-০ গোলে জিতেছে কিংস। এই জয়ের মাধ্যমে বসুন্ধরা কিংস ষষ্ঠ শিরোপা জয় করেছে। এই শিরোপা জয়ের পথটা কিংসের জন্য মোটেও সহজ ছিল না। আভিজাত্য আর অর্থের জৌলুশে মোড়ানো ক্লাবটি এবার পার করেছে নজিরবিহীন সংকটের সময়।

বেতন বকেয়ার অভিযোগে দলের অন্যতম সেরা ডিফেন্ডার তারিক কাজী দল ছেড়েছেন। রোমানিয়ান কোচ ও ফিজিওর অভিযোগের জেরে ফিফার কঠিন শাস্তির মুখে পড়ে ক্লাবটি। বর্তমানে তাদের ওপর ঝুলছে দলবদল নিষেধাজ্ঞা। লিগের প্রথম পর্ব শেষে বিদায় করা হয়েছিল আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে। এমনকি লিগের শেষ তিন-চারটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই নাইজেরিয়ান ফুটবলারও মাঠে নামেননি বেতনের দাবিতে।

গত এক দশকে দেশের সবচেয়ে পেশাদার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করা কিংসের জন্য সবই যেন বেমানান। পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে শেষ দিকের ম্যাচগুলোতে দলটি মাঠে নেমেছে মাত্র একজন বিদেশি নিয়ে; কিন্তু মাঠের খেলায় এত সব অস্থিরতা ও সংকটের ছাপ পড়েছে কমই। যার ফল, আজ লিগ শিরোপা নিশ্চিত হওয়া।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।