বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের নাম জানার আশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই নতুন কোচের নাম জানতে পারবেন। বাফুফে তিনজনের তালিকা তৈরি করেছে এবং ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।
কোলম্যানের মতো ব্যয়বহুল কোচের অন্তর্ভুক্তি ও বাজেট সীমাবদ্ধতার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বাস্তবতাকেই সামনে আনেন। তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়।
এ সময় ক্রীড়া ক্ষেত্রে সরকারি বরাদ্দ ও বাজেটের অপ্রতুলতা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাজেট আমাদের চিন্তাভাবনার তুলনায় অপ্রতুল।



















