চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমস ২০২৬-এ ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সেমিফাইনালে ভারতের কাছে হারলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সেমিফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে শুরুটা লড়াকু ছিল বাংলাদেশের। প্রথমার্ধ শেষে স্কোর ছিল ২২-১৫, মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে ম্যাচে ফেরার আশা টিকে ছিল। তবে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ভারতীয় রেইডারদের সামনে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫০-৩১ পয়েন্টে হার মানতে হয়।
যদিও ফাইনালে ওঠা হয়নি, তবুও সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুবাদেই নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক। ২০১২ সালের পর এই প্রথম এশিয়ান বিচ গেমসে কাবাডিতে পদক পেল বাংলাদেশ, যা দলের জন্য বড় অর্জন।



















