প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬: ২৮ এশিয়ান বিচ গেমস ২০২৬-এ দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী কাবাডি দল। টানা দুই জয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা, সেই সঙ্গে নিশ্চিত হয়েছে অন্তত একটি পদক। চীনের সানিয়ায় অনুষ্ঠিত কাবাডি ইভেন্টে দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। তাইপের রক্ষণভাগ ভেঙে একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান বাড়াতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।



















