বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েতে টি–টুয়েন্টি খেলবে

বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েতে টি–টুয়েন্টি খেলবে

বিশ্বকাপের মাঝে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। আজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। সফর শুরু হবে ২৮ জুন হারারেতে শুরু একমাত্র টেস্ট দিয়ে। এরপর সেখানেই ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়েতে টি-টুয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত ২০ টেস্টে মুখোমুখি হয়েছে। সর্বশেষ গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতা ছিল।

বাংলাদেশ দল সর্বশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২২ সালের জুলাই–আগস্টে। সেবার কোনো টেস্ট ম্যাচ ছিল না। হারারেতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ও ওয়ানডে—দুই সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।