বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমসে প্রথম জয় পায়

বাংলাদেশ নারী হকি দল এশিয়ান গেমসে প্রথম জয় পায়

এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করার পর আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই অর্পিতাদের প্রথম জয়।

গতকাল চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু হয় বাংলাদেশের মেয়েদের।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।