চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমসে কাবাডিতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে লড়াকু পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক গ্রহণ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল।
মেডেল প্রদান অনুষ্ঠানে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন বিজয়মঞ্চে উঠেন, তখন সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। কাবাডি ডিসিপ্লিনে স্বর্ণ জিতেছে ভারত, আর রৌপ্য গেছে শ্রীলঙ্কার ঘরে।
এই সাফল্যের মুহূর্তে দলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।



















