শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল

শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ৩৭ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না বাংলাদেশ নারী দলের। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াতে হয়েছে স্বাগতিকদের।

রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে মাত্র ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

বাংলাদেশের হয়ে বল হাতে কিছুটা লড়াই করেছেন মারুফা আক্তার, তিনি নেন দুটি উইকেট। একটি উইকেট পেয়েছেন সোবহানা মোস্তারি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।