প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৫: ২৫ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের স্মারক উপহার প্রদান করা হয়। এছাড়া দলের কোচিং স্টাফদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।



















