সিলেট টেস্টে জয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। দুই ধাপ লাফ দিয়ে সাতে উঠে এসেছে নাজমুল হোসেনের দল। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই সেরা র্যাঙ্কিং। ২০১৮ সালে আটে উঠেছিল বাংলাদেশ দল। আজ হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়েছে। ছয় থেকে আটে নেমে গিয়েছে শান মাসুদের দল। এক ধাপ নেমে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।



















