বাংলাদেশ ফুটবল লিগে কিংসের শিরোপা উৎসবের সম্ভাবনা

বাংলাদেশ ফুটবল লিগে কিংসের শিরোপা উৎসবের সম্ভাবনা

বাংলাদেশ ফুটবল লিগে কিংসের শিরোপা উৎসবের সম্ভাবনা বেশ বেশি। লিগ ট্রফি জয়ের স্বাদ বসুন্ধরা কিংস অধিনায়ক তপু বর্মণের কাছে নতুন কিছু নয়। তবে আজ আবাহনী লিমিটেডের বিপক্ষে জিতলে সেটা হবে বিশেষ কিছু। কারণ, এই এক জয়েই এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা পুনরুদ্ধার হয়ে যাবে গত মৌসুমের আগে টানা পাঁচটি লিগজয়ী কিংসের।

লিগ শিরোপা পুনরুদ্ধার করতে শেষ দুটি ম্যাচে জয় চাই আবাহনীর, যার প্রথমটিতে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ বিকেল পৌনে চারটায় কিংসের মুখোমুখি হবে ধানমন্ডির ক্লাবটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।