বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আসর আবারও বসছে

বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আসর আবারও বসছে

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও বসছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। আগামী ৮ ও ১০ জুন এই স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল বনাম জিম্বাবুয়ে ‘এ’ দলের ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ ’–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিনা ভোটের বিগত স্বৈরাচার সরকার দেশে তৈরি করেছে সন্ত্রাসী, চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ী। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর নির্বাচনী যেসব প্রতিশ্রুতি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেসব পূরণে সরকার গুরুত্ব দিচ্ছে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, কর্মসংস্থান, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম–মুয়াজ্জিনদের বেতন–ভাতাসহ খেলোয়াড়দের পেশা হিসেবে খেলাধুলা বেছে নিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।