বাংলাদেশ ক্রিকেট দল টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে

বাংলাদেশ ক্রিকেট দল টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে

আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে ছেলেদের টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

অন্যদিকে নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।