বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন হামজা চৌধুরী। তিনি বিচারকদের রায়ে বর্ষসেরা ফুটবলার এবং ক্রীড়াপ্রেমীদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও জিতেছেন।
বিএসপিএ আয়োজিত 'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫' অনুষ্ঠানে বর্ষসেরার নাম ঘোষণা করা হয়। অন্য দুটি ঘোষিত হয় আগেই। লেস্টার সিটিতে খেলা হামজা অনুষ্ঠানে ছিলেন না।
বর্ষসেরার পুরস্কারে হামজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও হকি খেলোয়াড় আমিরুল ইসলাম।



















