বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান নিজের দখলে রাখলেন খেতাব

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান নিজের দখলে রাখলেন খেতাব

দেশের দ্রুততম মানবের খেতাব নিজের দখলেই রাখলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা ইমরানুর রহমান। অন্যদিকে, গত সামার প্রতিযোগিতার ধাক্কা সামলে মেয়েদের ট্র্যাকে নিজের হারানো মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এই দুই তারকা।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম।

সর্বশেষ গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছিলেন ইমরানুর। সেই তুলনায় এবার তাঁর টাইমিং কিছুটা কমেছে। তবে ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সবগুলোই জিতে অবিশ্বাস্য রেকর্ড ধরে রাখলেন তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।