হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা সেমিফাইনালে পৌঁছেছে

হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা সেমিফাইনালে পৌঁছেছে

এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল লাল–সবুজের প্রতিনিধিরা।

এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

প্রতিপক্ষ হিসেবে হংকং বেশ অভিজ্ঞ। বিশ্ব হকির র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৩৪ নম্বরে। এশিয়ান গেমসে খেলেছে ছয়বার; সর্বশেষ ২০২২ সালে হয়েছিল নবম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।