আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র্যাঙ্কিংয়ে মোট তিন বছরের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশের মেয়েরা।
শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া (১৬৩ পয়েন্ট), ইংল্যান্ড (১২৮), ভারত (১২৬), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) এবং শ্রীলঙ্কা (৮৯) নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। তবে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ (৭৩)।
শীর্ষ দশের বাকি দুটি জায়গায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (নবম) ও আয়ারল্যান্ড (দশম)।



















