বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, 'ওটা ইতিহাস (রাওয়ালপিন্ডিতে সিরিজ জয়)। সেই ইতিহাস চলে গেছে। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই।
গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২–০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় কি এবারের প্রত্যাশাটা আরও বাড়িয়ে দিয়েছে?
সিমন্স বলেছেন, 'আমার মনে হয়, প্রত্যাশা ব্যাপারটার ৯৫ শতাংশই ড্রেসিংরুমের বাইরে। ড্রেসিংরুমে যারা আছে, তাদের চেয়ে আপনারা বা বাকি সবার প্রত্যাশা বেশি।'



















