বাংলাদেশের প্রথম টিভি আম্পায়ার মোহাম্মদ আসগরের দেহাবসান

বাংলাদেশের প্রথম টিভি আম্পায়ার মোহাম্মদ আসগরের দেহাবসান

১৯৯৭ সালের ১৬ জুলাই। ২৯ বছর আগের সেই দিনে হঠাৎই বাংলাদেশের মানুষের মুখে মুখে এক টিভি আম্পায়ারের নাম। বাংলাদেশের আম্পায়ার হয়ে কীভাবে বাংলাদেশেরই এক ব্যাটসম্যানকে স্টাম্পড আউট দিয়ে দিলেন, আলোচনা ছিল সেটি নিয়েই।

সেই আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। আজ ৭৩ বছর বয়সে মারা গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করা আসগর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।