পাকিস্তানকে হারিয়ে গতকাল সিলেটে ঐতিহা�সিক এক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারাল বাংলাদেশ। পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এই প্রথম টানা চার ম্যাচ জয়ের স্বাদও পেল।
দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পেছনে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের বেশ ভালো অবদান। বিশেষ করে দ্বিতীয় টেস্টে বল হাতে বলতে গেলে একাই ম্যাচ ঘোরান তাইজুল।
খেলোয়াড়দের এমন অর্জনে স্বাভাবিকভাবেই আনন্দিত বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পাশাপাশি অবশ্য নিজের দেশের পরাজয়ে মনও খারাপ হয়েছে তাঁর।



















