বাংলাদেশি অ্যাথলেটরা আয়রনম্যান সাংহাইয়ে সফলতার সাথে অংশগ্রহণ

বাংলাদেশি অ্যাথলেটরা আয়রনম্যান সাংহাইয়ে সফলতার সাথে অংশগ্রহণ

চীনের প্রাণকেন্দ্র সাংহাইয়ে ১৭ মে হয়ে গেল বিশ্বখ্যাত আয়রনম্যান ৭০.৩ সাংহাই-চংমিং ২০২৬। এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলেট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চারজন সফলভাবে রেস সম্পন্ন করেন এবং তিনজন অর্জন করেন আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মর্যাদাপূর্ণ কোয়ালিফিকেশন। এটি বাংলাদেশের জন্য গর্বের এক অর্জন।

কঠিন এই রেসে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন। সাংহাইয়ের গরম ও আর্দ্র আবহাওয়া, বাতাসপূর্ণ বাইক রানিং কোর্স—সব মিলিয়ে এটি ছিল সহনশীলতার এক কঠিন পরীক্ষা।

বাংলাদেশি সফল ফিনিশারদের মধ্যে ছিলেন—আরিফুর রহমান -ফিনিশিং টাইম: ৫:০৯:১১, প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক পিএলসিমো. ফারুক হোসেন -ফিনিশিং টাইম: ৫:২২:৫৫, প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসিআল আমিন সেলিম -ফিনিশিং টাইম: ৬:৪৯:২৭, সাজিয়া সুলতানা হেপি -ফিনিশিং টাইম: ৭:০০:৩০, প্রিন্সিপাল অফিসার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।