ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ব্যাংকার্স ক্লাব রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগামী ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে এনআরবিসি ব্যাংক ও সিটি ব্যাংক।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. তৌহিদুল আলম খান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।