বার্সেলোনা লা লিগা শিরোপা জিততে বাকি নেই

বার্সেলোনা লা লিগা শিরোপা জিততে বাকি নেই

লা লিগা ট্রফি এখন বার্সেলোনার হাতের নাগালে। আজ রাতে এসপানিওলের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল হারলে বা ড্র করলেই চার ম্যাচ বাকি থাকতে লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বার্সেলোনার। গতকাল রাতে ওসাসুনার বিপক্ষে বার্সার ২-১ গোলের জয় শিরোপার সমীকরণ এ পর্যায়ে নিয়ে এসেছে।

পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা জিতেছে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের গোলে। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে ৮১ মিনিটে প্রথম গোল করেন লেভানডফস্কি। ৮৬ মিনিটে তোরেসও গোলের খাতায় নাম লেখালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।