বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ক্লাসিকোতে শিরোপার ফয়সালা

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ক্লাসিকোতে শিরোপার ফয়সালা

লা লিগায় আজকের এল ক্লাসিকো যে স্রেফ একটি ম্যাচ নয়, এই মৌসুমের শিরোপার ফয়সালা হতে পারে এই ৯০ মিনিটে। রিয়াল মাদ্রিদ এখন সেই সীমাহীন দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে। আর তাদের সেই দুঃস্বপ্ন সত্যি হতে পারে আজ কাতালুনিয়ার আকাশের নিচে, বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে।

লা লিগায় কিছুদিন ধরেই যেন বসন্তের বাতাস বইছে বার্সেলোনায়। ৪টি করে ম্যাচ হাতে রেখে রিয়ালের ১১ পয়েন্টে এগিয়ে হান্সি ফ্লিকের দল। আজ শিরোপা নিশ্চিত করলেই যে হান্সি ফ্লিক নাম লেখাবেন ইতিহাসে।

এই শতাব্দীতে পেপ গার্দিওলা, লুইস এনরিকে ও এরনেস্তো ভালভার্দের পর বার্সার চতুর্থ কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দুই মৌসুমেই লিগ জেতার দারুণ এক কীর্তি গড়বেন জার্মান এই মাস্টারমাইন্ড।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।