বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক রিয়াল মাদ্রিদের অস্থিরতা নিয়ে কথা বলতে চান না

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক রিয়াল মাদ্রিদের অস্থিরতা নিয়ে কথা বলতে চান না

হাতাহাতি, মন–কষাকষি খেলোয়াড়দের মধ্যে হতেই পারে। কিন্তু রিয়াল মাদ্রিদে সেটা হলো খুব বাজে সময়ে। একেবারে মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে। যে কারণে লা লিগায় আজ ক্লাসিকোর উত্তাপ ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের অস্থিরতা। মাঠের ব্যর্থতার সঙ্গে ড্রেসিংরুমে অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদে ভালভের্দের মধ্যকার অপ্রীতিকর ঘটনা যেন বারুদ ছিটিয়েছে চারদিকে।

মাদ্রিদের বাতাস যখন এমন বারুদগন্ধী, ঠিক তখন ওপারে বার্সেলোনা শিবিরে বসন্তের হাওয়া। মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’র আগে হান্সি ফ্লিক যেন এক নির্লিপ্ত সাধু। আজ তাঁর সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন হলো রিয়ালের অস্থির ড্রেসিংরুম নিয়ে।

তবে সব প্রশ্নেই যেভাবে বিতর্ক এড়িয়ে উত্তর দিলেন ফ্লিক, তাতে বোঝা গেল, প্রতিপক্ষের ঘর পুড়লেও তিনি তাতে আলু পোড়া দিতে আগ্রহী নন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।