ক্যাম্প ন্যুতে গতকাল রাতে জাদুকরি এক রাত পার করেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সা। ঘরের মাঠে এই জয়ের পর উৎসবের আমেজে ভাসছে কাতালানরা। তবে দিনটি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের জন্য ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার।
গতকাল এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। ব্যক্তিগত শোকের সময়ও পেশাদারত্বকে অগ্রাধিকার দিয়ে এল ক্লাসিকোতে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ। ম্যাচ শেষে তিনি জানান, আনন্দ-বেদনার মিশ্র এই অনুভূতি তিনি কখনো ভুলবেন না।
টানা দ্বিতীয় লা লিগা শিরোপা জেতার মধ্য দিয়ে লিগে নিজের শতভাগ সাফল্যের ধারাও অব্যাহত রাখলেন ফ্লিক। এখন পর্যন্ত চারটি মৌসুমে দুটি দলকে প্রতিনিধিত্ব করে চারবারই শিরোপা জিতেছেন তিনি।



















