বার্সেলোনার শিরোপা উৎসব দেখতে না চাইলে রিয়ালকে কী করতে হবে

বার্সেলোনার শিরোপা উৎসব দেখতে না চাইলে রিয়ালকে কী করতে হবে

লা লিগার শিরোপা লড়াই খাতা-কলমেও প্রায় শেষ। আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়ে কার্যত লড়াই থেকে ছিটকে গেছে। এখন প্রশ্নটা আর ‘যদি’ কিংবা ‘কিন্তু’তে আটকে নেই; প্রশ্ন এখন একটাই—কবে লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা?

টানা দ্বিতীয় শিরোপার ঘ্রাণ যখন কাতালুনিয়ায় ম ম করছে, তখনই ক্যালেন্ডারের পাতা মনে করিয়ে দিচ্ছে ১০ মের কথা। ক্যাম্প ন্যুতে মৌসুমের শেষ এল ক্লাসিকো! রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য দিনটি হতে পারে চরম অস্বস্তির, কারণ সেদিন তাদের সামনেই হতে পারে বার্সেলোনার শিরোপা-উৎসব।

এখন হিসাবটা সহজ। রিয়াল মাদ্রিদ যদি তাদের বাকি সব কটি ম্যাচ জেতেও, তবে তাদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে ৮৯। তাই শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা নিশ্চিত করতে দরকার মাত্র ৫ পয়েন্ট।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।