স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে বার্সা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ধরে রাখল শীর্ষস্থান।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন বার্সা তারকা লামিনে ইয়ামাল। ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩৯ মিনিটে সেল্তার বক্সে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা।
ইয়ামাল বাঁ পায়ের শটে স্পটকিক থেকে গোল করার পর মাঠেই শুয়ে পড়েন। বোঝা যাচ্ছিল, বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছেন।



















