বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে। সাত আইনজীবী আবেদনকারী হয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আইনজীবী মো. গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের সাত আইনজীবী রিটটি করেন।



















