বিসিবি ভেঙে দিল বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

বিসিবি ভেঙে দিল বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

বিসিবি ভেঙে দিল বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো। এই সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল—এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।