বিসিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ পরিচালক

বিসিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ পরিচালক

৭ জুন অনুষ্ঠেয় বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগ থেকে তিনটি পরিচালক পদের জন্য প্রার্থী মাত্র তিন জন। এ ছাড়া ক্যাটাগরি–৩–এও আছেন একজন মাত্র প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন ঢাকা বিভাগের দুই পরিচালকও। এখানে দুটি পরিচালক পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও গতকাল যাচাই–বাছাইয়ে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খসরুর মনোয়নপত্র বাতিল হয়েছে।

পরিচালক পদে মনোয়নপত্র বৈধ হওয়া এই ৩৩ জনের মধ্য থেকে ৭ জুনের ভোটে বিসিবির ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। অন্য দুই পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হয়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।