বিসিএলের প্রথম রাউন্ডের মূল মাঠের লড়াইটা শেষ হয়ে গিয়েছিল তিন দিনেই। একাডেমি মাঠে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের ম্যাচের ভাগ্যটাও প্রায় ঠিক হয়ে গিয়েছিল গতকালই।
আজ প্রথম ঘণ্টায়ই মধ্যাঞ্চলের বিপক্ষে ইনিংস ও ৫৩ রানের জয় নিশ্চিত হয়েছে পূর্বাঞ্চলের। অমিত হাসানের ১৬২ রানের ইনিংসের পাশাপাশি মুশফিকুর রহিম, ইয়াসির আলী ও মাহমুদুল হাসানের ফিফটিতে ৪৬৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল পূর্বাঞ্চল।
দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে। ইবাদতের ৪ আর খালেদ নিয়েছেন ৩ উইকেট। বাকি ৩ উইকেটের দুটি হাসান মুরাদের, একটি তোফায়েলের।



















