বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার রিট কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালাতে পারবে। বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছিল। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও আরও ১০ জন রিটটি করেছিলেন।
হাইকোর্টের একটি বেঞ্চ আজ বৃহস্পতিবার রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে। ফলে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালাতে পারবে।



















