চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ–আর্সেনাল ম্যাচটি শেষ হয়েছে ১–১ গোলের সমতায়। এ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েন আতলেতিকোর আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।
একই ম্যাচে নিজেদের অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। রেকর্ড ও মাইলফলকের এসব গল্প জেনে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা অপরাজিত থাকার পুরোনো রেকর্ড স্পর্শ করেছে আর্সেনাল। এখন পর্যন্ত ১৩ ম্যাচ অপরাজিত আছে দলটি।



















