ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর চেলসির পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। লিগে টানা পাঁচ ম্যাচে কোনো গোলও করতে পারেনি চেলসি, যা ফিরিয়ে এনেছে ১১৪ বছর আগের স্মৃতি।
ব্রাইটনের বিপক্ষে ম্যাচে চেলসির পারফরম্যান্স ছিল আরো হতাশাজনক। পুরো ম্যাচে মাত্র ছয়টি শট নেয় তারা, যার একটিও ছিল না লক্ষ্যে। ফলাফলই বলে দেয় ম্যাচের চিত্র।
চেলসির অবস্থান আরো নড়বড়ে হয়ে গেছে। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের সপ্তম স্থানে।



















