কয়েক দিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল। গতকাল শনিবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদও প্রকাশ করে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেই খবরই নিশ্চিত করেছে চেলসি। মাঠে বাজে সময় পার করা স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন জাবি আলোনসো। গত ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকে নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন এই স্প্যানিশ কোচ।
চলতি মৌসুমে চেলসির জন্য সান্ত্বনা হতে পারত এফএ কাপ শিরোপা। কিন্তু গতকাল রাতে কাপ ফাইনালেও হতাশ করেছে ব্লুজরা। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে ১–০ গোলে হেরে শিরেপা হাতছাড়া করেছে তারা।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনফুটবল থেকে আরও পড়ুনচেলসিজাবি আলোনসোইংলিশ প্রিমিয়ার লিগ



















