বাগেরহাটের চিতলমারীতে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় চিতলমারী এ কে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের নেতা আব্দুল কাদের মুন্সী এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে ধারাভাষ্য প্রদান করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর হোসেন বিন্দু এবং বিএনপি নেতা মো. সেলিম খান। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে।



















