চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা শেষ হলো

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা শেষ হলো

চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের আসরে ১০৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে ১২ বছরের মতো জব্বারের বলীখেলা আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।

বন্দরনগরীর সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী এ বলীখেলা প্রতিযোগিতা উপভোগ করতে ময়দানে উপস্থিত ছিলেন অগণিত মানুষ। বাঘা শরীফ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেন।

চ্যাম্পিয়ন বলীকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ বলীকে ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এ আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।