চট্টগ্রামের কালাভুনা থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রান্নার প্রতিযোগিতা কনফিডেন্স সল্ট-প্রথম আলো 'পাক্কা রাঁধুনি ২০২৬'। আজ রোববার বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামে ছিল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এতে নিজেদের রেসিপি অনুযায়ী বিচারকদের সামনে রান্না উপস্থাপন করেন ৪০ জন প্রতিযোগী।
প্রতিযোগিতায় অংশ নিতে ১০ মে পর্যন্ত নিবন্ধন করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় অংশ নিতে ৫৭৪ রাঁধুনি ৬০০টির বেশি রেসিপি পাঠিয়েছেন। কয়েকটি ধাপে প্রাথমিক বাছাই শেষে ১২ মে বিচারকেরা ৪০ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচন করেছেন।



















