বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সঙ্গী হয়ে জেইডেন লেনক্স। তিনি বছরখানেক আগে বাংলাদেশে এসেছিলেন জাতীয় দলের সঙ্গে। মাঝের সময়টায় বাঁহাতি স্পিনারের জীবনের অনেক কিছুই নতুন করে লেখা হয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন, ভারতের মাটিতে সিরিজ জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
লেনক্সের লিংকড ইন প্রোফাইলটা বেশ ভারী। গলফ কোর্সের ঘাস কেটেছেন, কাজ করেছেন টেকনিশিয়ানের, এমনকি ল্যাবরেটরিতেও। তালিকায় তাঁর সর্বশেষ সংযোজন ‘ফুল টাইম ক্রিকেটার’।
লেনক্স বলেছেন, তাঁর মন তখনো পড়ে থাকত ক্রিকেটে, ‘গলফ খেলা আমি একদমই পছন্দ করি না, পারিও না খেলতে। আসলে হয়েছে কি, অস্ট্রেলিয়ায় দুই বছর ক্রিকেট খেলেছি। সেটার সঙ্গেই এই চাকরিটা করেছি।’



















