দই দিয়ে পান্তা খেয়ে আপনার পরিবারকে মুগ্ধ করুন

দই দিয়ে পান্তা খেয়ে আপনার পরিবারকে মুগ্ধ করুন

উপকরণপান্তা ভাত ১ বাটি (সারা রাত ভেজানো)। টক দই ৫ টেবিল চামচ। পেঁয়াজকুচি ১টি মাঝারিকাঁচা মরিচ ৫টি। শর্ষের তেল ১ টেবিল চামচ। শর্ষে (ফোড়নের জন্য) ১ চা–চামচ। ভাজা বাদাম ১ টেবিল চামচ। লবণ ও লেবুর রস স্বাদমতো।

প্রণালি: প্রথমেই পান্তা ভাত থেকে বাড়তি পানি ঝরিয়ে তাতে ফেটানো দই, লবণ, কাঁচা মরিচ ও পেঁয়াজকুচি দিয়ে ভালো করে মেখে নিন।

এবার একটি ছোট কড়াইয়ে শর্ষের তেল গরম করে শর্ষে ফোড়ন দিন। ফোড়নের তেলটি দই-ভাতের মিশ্রণে ঢেলে মেশান। ওপরে ভাজা বাদাম ও সামান্য লেবুর রস ছড়িয়ে দিন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।