দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ছাড়ছেন

দানি কারভাহাল রিয়াল মাদ্রিদ ছাড়ছেন

ছয়টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দানি কারভাহাল। এই কীর্তি অবশ্য আরও চারজনের আছে। তবে কারভাহালই একমাত্র খেলোয়াড়, যিনি ছয়টি ফাইনালেরই মূল একাদশে ছিলেন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অনন্য এই কীর্তি গড়া দানি কারভাহাল চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। ৩৪ বছর বয়সী এই রাইট ব্যাকের বিদায়ের খবর নিশ্চিত করেছে রিয়াল।

দুই মেয়াদে রিয়ালে ২৩ বছর কাটানো ফুটবলারকে বিদায়বেলায় ‘কিংবদন্তি ও প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।