ইংলিশ ফুটবলার স্যার ডেভিড বেকহামের নামে চাষ করা হয়েছে বিশেষ জাতের এক গোলাপ। আর সেটাই বাবার ৫০তম জন্মদিনে উপহার হিসেবে দিল হারপার বেকহাম। হারপারের বিশেস অনুরোধে এই গোলাপ চাষে গত এক বছর লেগে ছিল ‘ডেভিড অস্টিন রোজেস’ নামের প্রতিষ্ঠানটি। গত বছর ডেভিড বেকহামের ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁর মেয়ে হারপার বেকহামের অনুরোধ ও ইচ্ছায় শুরু হয় এই গোলাপ চাষের কাজ।
এই গোলাপেই লেখা হয়ে গেল বাবা-মেয়ের ভালোবাসার গল্প। গতকাল ১৯ মে থেকে গোলাপটির দেখা মিলছে বিভিন্ন ওয়েবসাইটে। গাছ ও মেয়ের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বেকহাম নিজেও।
এ বছর চেলসি ফ্লাওয়ার শোয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনা হয় এই গোলাপ। ১৯ থেকে ২৩ মে পর্যন্ত লন্ডনের রয়্যাল হসপিটাল চেলসির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন।



















