মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দারুণ এক ম্যাচই উপহার দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল প্রাইম ব্যাংক ও মোহামেডান।
মোহামেডান ৬ উইকেটে ৩০৩ রান করেছে। সর্বোচ্চ ৯৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। রানটা ৫ বল ও ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে লিগে টানা পঞ্চম জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
দলের ওপেনার শাহাদাত হোসেন ১২৩ বলে ১১৮ রান করে জয়ের ভিত গড়ে দেন। তবে ৪৯তম ওভারের প্রথম দুই বলে মোহামেডানের মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট তুলে নিয়ে ব্যাংকের স্কোরটাকে ২৮৯/৭ বানিয়ে দেন।



















