ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে স্বল্প ব্যবধানে ফল হয়েছে তিনটি ম্যাচে। রূপগঞ্জ টাইগার্স ১ রানে, লিজেন্ডস অব রূপগঞ্জ ২ রানে এবং বসুন্ধরা স্ট্রাইকার্স ১ উইকেটে জিতেছে। অন্য তিনটি ম্যাচে জিতেছে মোহামেডান, আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর জাকের আলী সেঞ্চুরি করেছেন, মোহামেডানের তাওহিদ হৃদয় ফিফটি করেছেন ১৭ বলে।
ব্রাদার্সের ১ রানে হারইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্সকে মাত্র ১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। শেষ ওভারে ব্রাদার্সের লক্ষ্য ছিল ৮ রান। মহিউদ্দিন তারেকের প্রথম ৪ বলে ৫ রান এলেও পঞ্চম বলে গোলাম কিবরিয়ার উইকেট হারায় ব্রাদার্স। শেষ বলে নাঈম ইসলাম জুনিয়র ১ রান নিলেও আরও এক রানের ঘাটতি থেকেই যায়।
এর আগে রূপগঞ্জ টাইগার্স মোহাম্মদ আবদুল্লাহর অপরাজিত ৮১ ও মাহমুদুল হাসানের ৬৭ রানে ভর করে ৫ উইকেটে ২৩৮ রান করেছিল। ব্রাদার্স থামে ৮ উইকেটে ২৩৭ রানে। রূপগঞ্জ টাইগার্সের এটি প্রথম জয়, ব্রাদার্সের পঞ্চম হার।



















