ঢাকা প্রিমিয়ার লিগে মোহাম্মদ নাঈমের সেঞ্চুরি পড়েছে। তিনি ১২ ছক্কায় ১৪৫ রান করেছেন। তাঁর দল করেছে ৬ উইকেটে ৩৪৫ রান। রান তাড়ায় রূপগঞ্জ টাইগার্স ১৬.৫ ওভারে ৫ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আগামীকাল আবার ম্যাচটি শুরু হবে এখান থেকেই।
গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন শাহাদত হোসেন সবুজ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেই সবুজ আজ করেছেন ১৩২ রান। ১২১ বলের ইনিংসে ১৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবের নাটকীয় জয় হয়েছে। ওপেনার জাকির হাসানের দারুণ এক সেঞ্চুরিতে (১৩৪ বলে ১৩৭) বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে ৯ উইকেটে ৩০৬ রান করেছে ঢাকা লেপার্ডস।



















