ঢাকা প্রিমিয়ার লিগে এবার শুরুতে অবনমন থাকবে। তবে রেলিগেশন লিগ ছাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না। একপর্যায়ে বিসিবি জানায়, অবনমন থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, অবনমন থাকলেও রেলিগেশন লিগ থাকছে না।
এত দিন ডিপিএলে টেবিলের তলানির তিন দল একে অপরের মুখোমুখি হতো, সেখান থেকে অবনমন হতো দুটি দলের, যা রেলিগেশন লিগ নামে পরিচিত ছিল। তবে ৪ মে থেকে শুরু হতে যাওয়া ডিপিএল সিঙ্গেল লিগ পদ্ধতি হওয়ায় তা এবার থাকছে না।
সুপার লিগও না রাখার কথা আগেই জানিয়েছিল বিসিবি। ৬৬ ম্যাচের লিগে ১২ দলে একবার করে একে অন্যের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন, দ্বিতীয় দল রানার্স আপ হবে। আর টেবিলের তলানিতে থাকা দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।



















