দুই বোনের অনন্য মেলবন্ধন

দুই বোনের অনন্য মেলবন্ধন

পল্টনের উডেনফ্লোর জিমনেসিয়ামের সব আলো যেন নিজের করে নিলেন ম্যাথেনা মাধ�ুর্য্য বিশ্বাস। দীর্ঘ ১১ বছর পর কোর্টে গড়ানো প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের সেরা নারী শাটলারের মুকুট উঠেছে যশোরের এই তরুণীর মাথায়। তবে সাফল্যের গল্পটা শুধু তাঁর একার নয়, এর সমান্তরালে বয়ে চলেছে দুই বোনের এক অবিচ্ছেদ্য আবেগের নদী।

ম্যাথেনা মাধুর্য্য বিশ্বাস ও ১৪ বছর বয়সী মার্গারেট মুগ্ধ বিশ্বাস সম্পর্কে দুই বোন। বাবা মৃত্যুঞ্জয় বিশ্বাস ব্যবসায়ী, মা মুক্তা বিশ্বাস স্কুলশিক্ষক। তাঁদের চেনা আঙিনায় সারাক্ষণ একটা খেলারই গুঞ্জন— ব্যাডমিন্টন।

এবারের লিগ অবশ্য দুই বোনকে দাঁড় করিয়ে দিয়েছিল পেশাদারত্বের অদ্ভুত দোলাচলে। মার্গারেট লড়েছেন ঢাকা গ্লাডিয়েটর্সের জার্সিতে, আর বড় বোন ম্যাথেনা কোর্ট কাঁপিয়েছেন ইউরোপা ইয়ুথ ক্লাবের হয়ে।

যশোরের এই দুই কন্যার রক্তে নেশা আর পেশা হয়ে মিশে আছে ব্যাডমিন্টন। বাবা-মাও তাঁদের ডানা মেলতে দিয়েছেন অন্তহীন আকাশে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।