দুই খুদে ক্রীড়াবিদ নতুন কুঁড়ি স্পোর্টসের আলোচনায় উঠেছেন

দুই খুদে ক্রীড়াবিদ নতুন কুঁড়ি স্পোর্টসের আলোচনায় উঠেছেন

প্রকাশ : ০৯ মে ২০২৬, ২১: ৩৩আপডেট : ০৯ মে ২০২৬, ২১: ৩৪ দেশব্যাপী চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ ফুটবল ও ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন দুই খুদে ক্রীড়াবিদ। নওগাঁর আনিতা বাসকের গোলের বন্যা আর বাগেরহাটের আলী মাহমুদ নোবেলের বিধ্বংসী বোলিংয়ে নিজ নিজ জেলাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন এই দুই উদীয়মান তারকা।

ফাইনালের এই দাপুটে জয়ের মূল কারিগর ধামইরহাট সুফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আনিতা বাসকে। ফাইনালে একাই চার গোল করার পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো; চার ম্যাচে মোট ১২টি গোল করে নিজের জাত চিনিয়েছেন এই স্ট্রাইকার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।