দুই বছরের অপেক্ষার পর শান্তের সেঞ্চুরি

দুই বছরের অপেক্ষার পর শান্তের সেঞ্চুরি

চট্টগ্রামের সাগরিকা উইকেটে দারুণ ব্যাট চালাচ্ছিলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত। দুজনই যেন পণ করে নেমেছিলেন বড় রান করার অপূর্ণতা ঘোচাবেন। সেটাই করেছেন তারা দুজনে। নাজমুল হোসেন শান্ত ২৫ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন। গতকাল সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত থামেন ১০৫ রানে। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হাফ সেঞ্চুরির পেয়েছিলেন দেখা। সে হিসেবে ২৯ মাস আর ১৯ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন লিটন দাস। লম্বা সময় পর ফিফটির দেখা পাওয়া এই ডানহাতি সুযোগ তৈরি করেছিলেন সেঞ্চুরির। তবে ৭৬ রানে থামে তার ইনিংস।

বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বিকেএসপি পরিদর্শন প্রতিনিধি দল আজ বিকেএসপি পরিদর্শন এসেছে। প্রতিনিধি দলটি গত বছর বিকেএসপির সঙ্গে সম্পাদিত চুক্তির অগ্রগতি বিষয়ক এক সভাও করেছে।

এশিয়ান বিচ গেমসে থাইল্যান্ডকে হারিয়ে দাপুটে শুরু বাংলাদেশের এশিয়ান বিচ গেমস কাবাডিতে শক্তিশালী সূচনা করেছে বাংলাদেশ নারী দল। চীনের সানিয়ায় অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু পেয়েছে তারা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।